আন্তর্জাতিক

যুক্তরাজ্যের পার্লামেন্টে নিষিদ্ধ চীনের রাষ্ট্রদূত

যুক্তরাজ্যের পার্লামেন্টে নিষিদ্ধ চীনের রাষ্ট্রদূত
যুক্তরাজ্যের পার্লামেন্টে নিষিদ্ধ চীনের রাষ্ট্রদূত

যুক্তরাজ্যের পার্লামেন্টে যেতে পারবেন না চীনা রাষ্ট্রদূত ঝেং জেগুয়াং। বুধবারই হাউস অব কমন্সে একটি সংবর্ধনায় যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু তার আগেই তাকে নিষিদ্ধ করা হলো।

বিবিসি জানিয়েছে, বুধবার একটি সর্বদলীয় সংবর্ধনায় যোগ দেওয়ার কথা ছিল ঝেং জেগুয়াংয়ের। কিন্তু তার যোগদান নিয়ে বিক্ষোভের পর কমন্স স্পিকার স্যার লিন্ডসে হোয়েল এবং লর্ড স্পিকার লর্ড ম্যাকফাল অনুষ্ঠানটি বাতিল ঘোষণা করেন।

তবে এ ঘটনাটিকে নিন্দনীয় এবং কাপুরুষোচিত সিদ্ধান্ত বলে জানিয়েছে চীনা দূতাবাস। এমন সিদ্ধান্ত লন্ডন এবং বেইজিংয়ের মধ্যে কূটনৈতিক বিরোধ সৃষ্টি করতে পারে।

গত মার্চে যুক্তরাজ্যের পাঁচজন সংসদ সদস্যের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি তাদের সম্পদ জব্দ করে এবং মিথ্যা প্রচারের অভিযোগ আনে চীন।

এর আগে উইঘুরদের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কয়েকজন চীনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ব্রিটিশ সাংসদ।

তবে এই প্রথম ব্রিটিশ সংসদে চীনের কোনো রাষ্ট্রদূতকে নিষিদ্ধ ঘোষণা করলো যুক্তরাজ্য।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ