আন্তর্জাতিক

গাজায় মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন পাঠিয়েছে ইসরায়েল

গাজায় মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন পাঠিয়েছে ইসরায়েল
গাজায় মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন পাঠিয়েছে ইসরায়েল

অবরুদ্ধ গাজা উপত্যকায় ৫০ হাজার ডোজ মেয়াদোত্তীর্ণ করোনার ভ্যাকসিন পাঠিয়েছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গাজা উপত্যকায় পাঠানোর জন্য রাশিয়ায় তৈরি ভ্যাকসিনগুলো ইসরায়েলকে দেওয়া হলেও তেল আবিব এগুলো অনুপযুক্ত অবস্থায় রেখে দিয়েছিল। এছাড়া, ভ্যাকসিনের চালানটি ঠিক সময়ে গাজায় পৌঁছাতে বাধা দেয় ইসরায়েল।

সম্প্রতি গাজার কারেম আবু সালেম ক্রসিং দিয়ে রাশিয়ার তৈরি স্পুৎনিক লাইট টাইপের ভ্যাকসিনের চালানটি অবরুদ্ধ এ উপত্যকায় পাঠানো হয়। কিন্তু নিরাপত্তা পরীক্ষায় দেখা যায়, ভ্যাকসিনগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে।

এর আগে ইসরায়েলি গণমাধ্যম খবর দিয়েছিল, মেয়াদ উত্তীর্ণ হতে যাওয়া ভ্যাকসিনগুলো প্রথমে তেল আবিব পশ্চিম তীরের স্বশাসন কর্তৃপক্ষকে দিতে চেয়েছিল। কিন্তু মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ ওই চুক্তি বাতিল করে দেয়। এরপরই চালানটি গাজা উপত্যকায় পাঠায় দখলদার ইসরায়েল।

গাজা উপত্যকায় এখন পর্যন্ত এক লাখ ৪৭ হাজার ৩৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

পশ্চিম তীর ও গাজা উপত্যকায় বসবাসরত ফিলিস্তিনি নাগরিকদের জন্য করোনাভাইরাসের টিকা সরবরাহ করার প্রতিশ্রুতি রক্ষা করতে ইসরায়েল চরমভাবে ব্যর্থ হয়েছে। অথচ তেল আবিব তার নিজের প্রাপ্তবয়স্ক প্রায় সব নাগরিককে টিকার আওতায় এনেছে এবং অনেকে এরইমধ্যে বুস্টার ডোজও নিয়ে ফেলেছে। / আরব৪৮, প্রেস টিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ