আন্তর্জাতিক

আত্মঘাতী বোমা হামলা: সোমালিয়ায় সেনাসহ নিহত ৯

আত্মঘাতী বোমা হামলা: সোমালিয়ায় সেনাসহ নিহত ৯
আত্মঘাতী বোমা হামলা: সোমালিয়ায় সেনাসহ নিহত ৯

আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে ৯ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্যও রয়েছেন।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার ওই আত্মঘাতী হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি বেসামরিক নাগরিকরাও হতাহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, সশস্ত্র সংগঠন আল-শাবাব মোগাদিসুতে আত্মঘাতী এ হামলার দায় স্বীকার করেছে।

এক পুলিশ কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ভয়াবহ এই ঘটনায় এখনো তদন্ত চলছে। এরই মধ্যে পরিস্থিতি খতিয়ে দেখা গেছে একজন আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওই কর্মকর্তা জানান, হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ছয় সদস্য এবং বেশ কয়েকজন বেসামরিক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

মোগাদিসুর অপর এক পুলিশ কর্মকর্তার দাবি, এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১১ জনে দাঁড়িয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ