আন্তর্জাতিক

তৃণমূলে যোগ দিলেন ভারতের সাবেক কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়

-
-

ভারতের সদ্যসাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও আসানসোল থেকে নির্বাচিত বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। শনিবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি দলবদল করেন।

বাবুল সুপ্রিয়র যোগদানের ছবিসহ নিখিল ভারত তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডলে শনিবার এক বার্তায় জানানো হয়েছে, ‘আজ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার এমপি ডেরেক ও’ব্রায়েনের উপস্থিতিতে লোকসভার এমপি ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিয়েছেন।’

বিধানসভা ভোটে পরাজয়ের পর সঙ্গীতশিল্পী থেকে রাজনীতিক বনে যাওয়া বাবুল সুপ্রিয়কে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ্য করেন মোদি মন্ত্রিসভার দুই বারের মন্ত্রী। রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে এমপি পদ ছাড়ার কথাও জানান। এরপর বাবুলের সঙ্গে জরুরি বৈঠকে বসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কিন্তু এতেও লাভ হয়নি।

বাবুল সুপ্রিয় ২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আসানসোল আসন থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়ী হন। ওই বছর মোদির মন্ত্রিসভায় নগরোন্নয়ন, আবাসন ও শহুরে দারিদ্র্য বিমোচন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৬ দপ্তর পরিবর্তন করে ভারী শিল্প ও জনউদ্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয় তাকে। / আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমস

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ