আন্তর্জাতিক

এবার পদত্যাগ করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

-
-

ভারতের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং পদত্যাগ করেছেন। শনিবার রাজভবনে গিয়ে রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিতের কাছে ইস্তফা দেন তিনি। কয়েক মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন। এর আগেই পদত্যাগ করলেন অমরেন্দ্র সিং।

পদত্যাগপত্র জমা দেওয়ার পর অমরেন্দ্র সিং বলেন, শনিবার সকালে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করে তিনি পদত্যাগপত্র দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। ৭৯ বছর বয়সী কংগ্রেসের এ নেতা বলেন, ৫২ বছর ধরে রাজনীতি করছি। সাড়ে ৯ বছর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থেকেছি। কিন্তু যেভাবে রাজনীতি চলছে, তাতে চূড়ান্ত অপমানিত ও অসম্মানিত বোধ করছি। দলনেত্রীকে সব জানানোর পর বলেছি, এ অবস্থায় মুখ্যমন্ত্রী আর থাকতে পারছি না।

কয়েক মাসের ব্যবধানে ভারতের তিন রাজ্যে ক্ষমতাসীন দল বিজেপির মুখ্যমন্ত্রীরা পদত্যাগ করেন। সবশেষ গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি পদত্যাগ করেছেন।

এর আগে গত জুলাই মাসে কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত পদত্যাগ করেন। / আনন্দবাজার

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ