আন্তর্জাতিক

রাশিয়ার নির্বাচনে ৪৫ শতাংশ ভোট পেয়েছে পুতিনের দল

-
-

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া ৪৫ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছে। শুক্রবার থেকে শুরু হওয়া রাশিয়ার এ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয় স্থানীয় সময় রোববার রাত ৮টায়।

বুথফেরত জরিপে দেখা গেছে, পুতিনের ইউনাইটেড রাশিয়া ৪৫ দশমিক ২ শতাংশ, কমিউনিস্ট পাটি ২১ শতাংশ, লিবারেল ডেমোক্র্যাট পার্টি ৮ দশমিক ৬ শতাংশ এবং ফেয়ার রাশিয়া ৭ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছে।

পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার ৪৫০ আসনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৪টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে মাত্র ৫টি দল পাঁচ শতাংশের বেশি ভোট পেয়েছে।

কয়েক বছর ধরে ক্রেমলিনের সমালোচকদের ওপর চলা ব্যাপক দমনপীড়নের পর সাম্প্রতিক সময়ে জনপ্রিয়তা খানিকটা নামতে দেখা গেলেও রাশিয়ার ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া এবারের পার্লামেন্ট নির্বাচনে বড় জয়ের প্রত্যাশা করছে।

পুতিন এখন ইউনাইটেড রাশিয়ার সদস্য না হলেও, দলে তার প্রভাবই বেশি। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত দলটির নেতৃত্বে থাকলেও এর পর থেকে তিনি স্বতন্ত্র হিসেবেই নির্বাচন করে আসছেন।

৪৫০ আসনের রাশিয়ার পার্লামেন্ট দুমায় এখন ইউনাইটেড রাশিয়ার একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে; এর জোরেই গত বছর পুতিনের জন্য সংবিধান সংশোধন সহজ হয়।

সংবিধান বদলে যাওয়ায় পুতিনের ফের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর বাধা উঠে যায়, তার ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ সুগম হয়।

সাবেক কেজিবি কর্মকর্তা পুতিনের বয়স আগামী মাসে ৬৯ হবে। রুশ এ প্রেসিডেন্ট ২০২৪ সালের নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা, তা এখনও খোলাসা করেননি।

১৯৯৯ সাল থেকেই তিনি রাশিয়ার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ