আন্তর্জাতিক

পাঞ্জাবে নয়া মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি

-
-

ভারতের পাঞ্জাব রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন চরণজিৎ সিং চান্নি। তিনিই দলিত সম্প্রদায় থেকে নির্বাচিত হওয়া রাজ্যটির প্রথম কোন মুখ্যমন্ত্রী।

আজ (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় শপথ নিবেন চরণজিৎ সিং চান্নি।

৫৮ বছরের এই শিখ রাজনীতিক তিনবারের বিধায়ক। তিনি বিগত সরকারের কৌশলগত শিক্ষামন্ত্রী হিসেবে কর্মরত ছিলেন।

মূলত, তাকে মুখ্যমন্ত্রীর আসনে বসানোর মাধ্যমে পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনে দলিত সম্প্রদায়ের ভোট নিশ্চিত করলো কংগ্রেস। রাজ্যটির মোট ৩১ ভাগ ভোটার দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে।

দলীয় বিরোধের জেরে শনিবার হঠাৎ পদত্যাগের ঘোষণা দেন পাঞ্জাবের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। তার উত্তরসূরী নির্বাচনে রোববার দিনভর ছিলো রাজ্যে কংগ্রেসের বৈঠক। জ্যেষ্ঠ কয়েকজন নেতার নাম সামনে এলেও চান্নির পক্ষেই ছিলো সমর্থন।

গত জুলাইয়ে অমরিন্দর সিংয়ের আপত্তি সত্ত্বেও সাবেক ক্রিকেটার নভোজিৎ সিং সিধুকে রাজ্য কংগ্রেসের দায়িত্ব দেয়া হয়। তখনই বিভক্তি দেখা দেয় দলে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ