আন্তর্জাতিক

রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে গুলি, নিহত ৮

-
-

রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বন্ধুক হামলা চালিয়েছেন। এতে আটজন মারা গেছেন। এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন।

সোমবার (২০ সেপ্টেম্বর) রয়টার্স জানিয়েছে, রাজধানী মস্কো থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার দূরে পের্ম স্টেট বিশ্ববিদ্যালয়ে হত্যাযজ্ঞ চালিয়ে হামলাকারী নিজেই নিজেকে গুলি করেন। পরে তার মৃতদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গণমাধ্যমে প্রকাশ হওয়া ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত শিক্ষার্থীরা একটি ভবনের দোতলা থেকে নিচে ঝাঁপ দিচ্ছে।

অপর এক ভিডিওতে অভিযুক্ত বন্দুকধারীকে বিশ্ববিদ্যালয় ভবনে প্রবেশের আগে এলোপাথাড়ি গুলি ছুড়তে দেখা যায়।

‘ক্লাসে ৬০ জনের মতো শিক্ষার্থী ছিলাম। হামলাকারী যাতে প্রবেশ করতে না পারে সে জন্য চেয়ার দিয়ে ব্যারিকেড দেই আমরা।’ সেমিয়ন কারাকিন নামের এক ছাত্র এসব কথা বলেন।

এদিকে হামলাকারীর নামও প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম। তিমুর বেকমানসুরভ নামের এই তরুণ বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী।

হামলার আগে ১৮ বছর বয়সী তিমুর সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্দুক সহ একটি পোস্ট দেন। শুটিং করার লাইসেন্সও রয়েছে তার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ