আন্তর্জাতিক

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কাশ্মীরে দুই পাইলট নিহত

-
-

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের একটি পাহাড়ে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। আজ মঙ্গলবার কাশ্মীরের উদমপুর জেলার পাটনিটপ এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটেছে।

আর্মি এভিয়েশনের ওই হেলিকপ্টারের পাইলটরা দুর্ঘটনায় মারাত্মকভাবে জখম হওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর আহত অবস্থায় মেজর রোহিত কুমার ও মেজর অনুজ রাজপুতকে হেলিকপ্টার থেকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়। সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আমরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা দুজনেই প্রাণ হারিয়েছেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ফুটেজে দেখা গেছে, পাহাড়ের পাশে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পড়ে আছে এবং স্থানীয় লোকজন ওই পাইলটদের উদ্ধারের চেষ্টা করছেন।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এক টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এই খবর তাকে ব্যথিত করেছে। / এনডিটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ