দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে পাঁচ দশমিক চার মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। আর এতে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের বহু ভবন। বুধবার স্থানীয় সময় সকাল নয়টার দিকে এই ভূকম্পন হয়। এর উৎপত্তিস্থল ভিক্টোরিয়ান রাজ্যের রাজধানীর খুব কাছেই অবস্থিত ম্যানফিল্ডে।
এই ভূকম্পনের রেশ ছিল দক্ষিণ অস্ট্রেলিয়া এবং নিউ সাইথ ওলেসেও। মূল ভূকম্পনের পর চার দশমিক শূন্য এবং তিন দশমিক এক মাত্রার দুটি আফটার শকও অনুভূত হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘আমাদের গুরুতর আহতের কোনও খবর নেই, এটিই খুব ভালো খবর।’
দেশটিতে এবছরের গুরুতর ভূমিকম্প গুলোর মধ্যে এটি একটি এবং এই ভূমিকম্পে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
পুরো শহরে এখনও সতর্কতা জারি রেখেছে স্থানীয় প্রশাসন। / বিবিসি
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: