আন্তর্জাতিক

আফগানিস্তানে হামলায় দুই তালেবানসহ নিহত ৩

-
-

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদে একটি তল্লাশিচৌকিতে বন্দুকধারীরা হামলায় তালেবানের দুই যোদ্ধা ও এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বুধবার (২২ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

তালেবানের এক কর্মকর্তা হামলার বিষয়টি নিশ্চিত করলেও সংগঠনের সদস্যদের হতাহতের কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, নিহত তিনজনই বেসামরিক নাগরিক।

কয়েক বছর ধরে নানগারহার প্রদেশটি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখার প্রধান ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়ে আসছে। তালেবান ও আইএস পরস্পরের প্রতিপক্ষ।

প্রত্যক্ষদর্শী ও নিরাপত্তাসূত্রের ভাষ্যমতে, অজ্ঞাত বন্দুকধারীরা রিকশায় করে একটি তল্লাশিচৌকিতে এসে হামলা চালায়। হামলাটি হয় জালালাবাদ শহরের একটি জেলায়। হামলায় তালেবানের দুই যোদ্ধা ও এক সাধারণ পথচারী নিহত হন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ