আন্তর্জাতিক

বেঙ্গালুরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৩

-
-

ভারতের বেঙ্গালুরুতে এক বাজির গোডাউনে ভয়াবহ বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলেই দুইজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল। পরে তিনিও মারা যান। এছাড়া আরও দুই জন আহত হয়েছেন। তাঁদেরকে ঘটনাস্থলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা গেছে, বেঙ্গালুরুর ভিভি পুরম পুলিশ থানার কাছে চামরাজপেটে ঘটনাটি ঘটে। বিস্ফোরণের খবর পেয়েই সেখানে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। পৌঁছে যায় ফায়ার সার্ভিসের কর্মীরাও। আগুন নেভানোর চেষ্টা চলছে।

তবে, বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনও কোনও স্পষ্ট ধারণা দিতে পারেনি পুলিশ। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, এখনও পর্যন্ত শুধুমাত্র প্রাথমিক তথ্য পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, ‘আমরা ওই স্থানে বাজি খুঁজে পেয়েছি, কিন্তু আমরা ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং ডগ স্কোয়াডকেও ডেকেছি। তারা এলাকায় তল্লাশি চালাবে। আমরা কিছু সময়ের মধ্যে একটি পরিষ্কার ছবি পাব।’

এদিকে মৃতদের পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। / এনডিটিভি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ