আন্তর্জাতিক

দিল্লির আদালতকক্ষে গোলাগুলিতে নিহত ৪

-
-

দিল্লির একটি আদালতে দুপক্ষের গোলাগুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। উত্তর দিল্লির রোহিণীতে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের মধ্যে কুখ্যাত সন্ত্রাসী জিতেন্দ্র গোগী রয়েছেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

আদালতে গোলাগুলির ওই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। কয়েকজন দুষ্কৃতকারী আইনজীবীর পোশাক পরে আদালতকক্ষে প্রবেশ করেছিলেন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

আদালতে দুপক্ষের গোলাগুলির মধ্যে পাল্টা গুলি চালায় দিল্লি পুলিশ। পুলিশের গুলিতেই দুজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবারের এই ঘটনায় আদালত চত্বরের মধ্যে ৩৫ থেকে ৪০ রাউন্ড গুলি চলেছে। গোলাগুলিতে সেখানে কর্মরত এক নারী আইনজীবীও আহত হয়েছেন।

উল্লেখ্য, জিতেন্দ্র গোগীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত মার্চে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের বিশেষ বিভাগ। আদালতে হাজির করার পর বিরোধীপক্ষের লোকজন তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। জিতেন্দ্র গোগীর ওপর হামলার ঘটনায় ‘টিল্লু’ দলের লোকজন জড়িত বলে সন্দেহ করছে পুলিশ।

রোহিণী শহরের ডেপুটি পুলিশ কমিশনার প্রণব তয়াল বলেছেন, ‘আইনজীবীর পোশাক পরে আততায়ীরা আদালতের মধ্যেই গোগীর ওপর গুলি চালায়। তারপর পুলিশও পাল্টা গুলি চালিয়েছে।’

দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা বলেন, ‘প্রতিদ্বন্দ্বী দলের দুই সদস্য আদালতের ভেতরে গোগীকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালিয়ে দুই হামলাকারীকে হত্যা করে।’ প্রাথমিকভাবে তিনি অবশ্য তিনজনের মৃত্যুর কথা জানান।

গ্যাং দুটির মধ্যে বিবাদ দীর্ঘদিনের। গত কয়েক বছরে তাদের মধ্যে লড়াইয়ে ২৫ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

২০১০ সালের সেপ্টেম্বরে প্রবীণ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে গোগী। অক্টোবরে দিল্লির শ্রদ্ধানন্দ কলেজের নির্বাচনে গোগী এবং তার সহযোগীরা সন্দীপ ও রবিন্দর নামে দুই তরুণকে খুন করে। তখন তাকে গ্রেফতার করেছিল পুলিশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ