আন্তর্জাতিক

মালিতে সশস্ত্র গ্রুপের সঙ্গে সংঘর্ষে ফরাসি সৈন্য নিহত

-
-

মালিতে সশস্ত্র গ্রুপের সঙ্গে সংঘর্ষে ফ্রান্সের একজন সৈন্য নিহত হয়েছেন। এ ঘটনার প্রেক্ষিতে দেশটি শুক্রবার সন্ত্রাসবাদকে পরাজিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সৈন্যের প্রাণহানিতে প্রেসিডেন্ট গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে সন্ত্রাসবাদকে পরাজিত করার ফ্রান্সের দুঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

গত ২০১৩ সাল থেকে সাহেল অঞ্চলে সন্ত্রাস দমনের কাজে নিয়োজিত এ পর্যন্ত ৫২ ফরাসি সৈন্য নিহত হয়েছে।

এদিকে প্যারিস ও বামাকোর মধ্যে সম্পর্কের ক্রমবর্ধমান টানাপোড়েনের মধ্যে সর্বশেষ এই হামলার ঘটনাটি ঘটেছে। জিহাদিদের দমনে মালির সামরিক জান্তা সরকার রাশিয়া থেকে সৈন্য ভাড়া করে আনার পরিকল্পনা করায় ফ্রান্স ও তার ইউরোপীয় মিত্ররা এ বিষয়ে দেশটিকে সতর্ক করেছে।

ফ্রান্সের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, রাশিয়ার তথাকথিত ওয়াগনার গ্রুপ থেকে এক হাজার সৈন্য ভাড়া করার পরিকল্পনা দেশটিতে ফরাসি সৈন্য নিয়োজিত রাখার সাথে সংগতিপূর্ণ নয়। / রয়টার্স

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ