আন্তর্জাতিক

পুলিশের গুলিতে আহত ব্যক্তিকে ফটোগ্রাফারের মরধর (

-
-

ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসামে পুলিশের গুলিতে আহত হয়ে মাটিতে পড়ে থাকা ব্যক্তির ওপর এক ফটোগ্রাফারের নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার আসামের দারং জেলার সিপাজহার গ্রামে ঘটে যাওয়া ভাইরাল হওয়া ৭২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি লাঠি নিয়ে পুলিশের দিকে দৌড়ে যাচ্ছে। এ সময় ওই ব্যক্তির বুকে গুলি করে পুলিশ। মাটিতে লুটিয়ে পড়ে সে। এরপর তার দেহের ওপর ঝাঁপিয়ে পড়ে এক ব্যক্তি। ওই ব্যক্তির মুখ ঢাকা ছিলো এবং তার গলায় ক্যামেরা ঝুলানো ছিলো।

ওই ব্যক্তি পুনরায় ফিরে আসে এবং মাটিতে পড়ে থাকা ব্যক্তিকে আবারও মারতে শুরু করে। পুলিশ ওই ব্যক্তিকে সেখান থেকে সরে যেতে বলছে ভিডিওতে এমনটিই দেখা গিয়েছে।

গলায় ক্যামেরা ঝুলানো ওই ব্যক্তির নাম বিজয় বানিয়া। সে পেশায় একজন ফটোগ্রাফার। আর পুলিশের গুলিতে আহত ওই ব্যক্তির নাম মঈনুল হক।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, অভিযু্ক্ত ফটোগ্রাফার বানিয়াকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করতে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। / ই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ