আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মন্টানায় ট্রেন লাইনচ্যুত, নিহত ৩

-
-

যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে অন্তত ৩ ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েকজন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানানো গেছে।

স্থানীয় সময় শনিবার (২৫ সেপ্টেম্বর) দেশটির মনটানা অঙ্গরাজ্যে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি শিকাগো থেকে সিয়াটলের উদ্দেশে রওনা হয়েছিল। পথে এ দুর্ঘটনা ঘটে।

রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান অ্যামট্রাক জানিয়েছে, তাদের ট্রেনটিতে যাত্রী ছিলেন ১৪৭ ও ক্রু ১৩ জন।

দুর্ঘটনার ফলে ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়। ট্রেন লাইনচ্যুত হওয়ার পরে যাত্রীরা বগির ভেতরে আটকে পড়েন।

দুর্ঘটনার কারণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে স্পষ্ট কিছু বলা হয়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ