আন্তর্জাতিক

ইয়েমেনে সরকারী-বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ৫০

-
-

ইয়েমেনের কৌশলগত মারিব শহরে সরকার সমর্থক সেনাদের সঙ্গে হুতি বিদ্রোহীদের তুমুল লড়াই হয়েছে। এতে উভয় পক্ষের প্রায় ৫০ জন নিহত হয়েছেন।

গত ৪৮ ঘণ্টায় খনিজ তেলসমৃদ্ধ মারিবের পশ্চিমে ৪৩ জন হুতি বিদ্রোহী নিহত হয়েছেন। তাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারপন্থি সামরিক জোটের বিমান হামলায়। এদিকে সংঘাতে সাতজন সরকারপন্থি নিহত হয়েছেন বলে জানিয়েছে আরেকটি সামরিক সূত্র।

মারিব শহরে চলতি মাসে ইরান-সমর্থিত হুতিরা নতুন করে হামলা শুরু করেছে। এতে উভয় পক্ষে হতাহতের ঘটনা ঘটছে। ২০১৪ সাল থেকে ইয়েমেনে সরকার ও হুতিদের মধ্যে লড়াই চলে আসছে।

ইয়েমেনে চলমান লড়াইয়ে হাজারো মানুষ হতাহত হয়েছেন। বিশ্নেষকরা বলছেন, সংঘাতজর্জরিত দেশটিতে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট সৃষ্টি হয়েছে। / এএফপি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ