রাশিয়ার তিনটি এসইউ-৩৫ জঙ্গিবিমান প্রশান্ত মহাসাগরের আকাশ থেকে তাড়িয়ে দিয়েছে আমেরিকার পরমাণু বোমা বহনে সক্ষম একটি বি-৫২ বোমারু বিমানকে।
রাশিয়ার রাডার ব্যবস্থায় মার্কিন বিমান ধরা পড়ে এবং তার পরই মার্কিন বিমানটিকে রুশ জঙ্গিবিমানগুলো বাধা দেয়। এ সময় রুশ জঙ্গিবিমানগুলো মার্কিন বোমারু বিমানকে এস্কর্ট দিয়ে নিয়ে যায়। পরে রাশিয়ার এসব বিমান নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে— মার্কিন বোমারু বিমানটি প্রশান্ত মহাসাগরের আকাশ দিয়ে রাশিয়ার সীমান্তের দিকে যাচ্ছিল। খবর সিএনএনের।
রুশ মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে— দেশের আকাশসীমা লঙ্ঘনের সুযোগ কাউকে দেওয়া হবে না। / যু
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: