আন্তর্জাতিক

উড়িষ্যা-অন্ধ্রপ্রদেশ উপকূলে গুলাব'র আঘাত, নিহত ২

-
-

ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘গুলাব’। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে জেলেদের একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই জেলে নিহত ও চারজন নিখোঁজ হয়েছেন।

দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, রোববার রাতে ঘূর্ণিঝড় গুলাবের অগ্রভাগ অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকার স্থলভাগে পৌঁছে। রাত সাড়ে ১০টার দিকে অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল এবং তৎসংলগ্ন দক্ষিণ উপকূলীয় উড়িষ্যায় ঘণ্টায় ৬৫ থেকে ৭৫ কিলোমিটার গতিতে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় গুলাব।

আগামী তিন থেকে চার ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনম ও উড়িষ্যার গোপালপুর অতিক্রম করতে পারে। এর প্রভাবে আগামী দুইদিন অর্থাৎ সোম ও মঙ্গলবার তেলেঙ্গানায় ভারী বৃষ্টিপাত হতে পারে।

শ্রীকাকুলামে গুলাবের দাপটে নিয়ন্ত্রণ হারিয়েই উল্টে যায় জেলেদের একটি নৌকা। এতে ছয় মৎস্যজীবী নিখোঁজ হন। পরে এদের মধ্যে দু’জনের মৃতদেহ উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বাকিদের এখনও খোঁজ পাওয়া যায়নি।

ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত হানার পর থেকেই অন্ধ্রের শ্রীকাকুলামে শুরু হয় ঝড়। কলিঙ্গপত্তনমের জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মোট ৬১টি ত্রাণ শিবির তৈরি করা হয়েছে। সেখানে আশ্রয় নিয়েছেন ১ হাজার ১০০ জন।

তেলঙ্গানার মুখ্যসচিব সংশ্লিষ্ট দফতরের সমস্ত সরকারি কর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। আবহাওয়া দফতর উত্তর তেলঙ্গানায় লাল সতর্কতা এবং দক্ষিণ অংশে কমলা সতর্কতা জারি করেছে। / আনন্দবাজার

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ