আন্তর্জাতিক

মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন

ফিলিপাইনে ভূমিকম্প
ফিলিপাইনে ভূমিকম্প

ফিলিপাইনের লুজন দ্বীপে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। রবিবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে দেশটির বাতাঙ্গাস প্রদেশে আঘাত হানে এ ভূকম্পন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তালিসে শহর থেকে আট কিলোমিটার পশ্চিমে এবং এর গভীরতা ছিল অন্তত ৯৪ কিলোমিটার।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কম্পনটি ছিল অত্যন্ত শক্তিশালী।

অক্সিডেন্টাল মিন্দোরো দ্বীপের লুক শহরের দুর্যোগ কর্মকর্তা লিওনার্দো ত্রিস্তান বলেন, ভূমিকম্পের ফলে বহু বাসিন্দা বাড়ির বাইরে ছুটে আসেন। আমার স্ত্রীও ভূমিকম্প বলে চিৎকার করছিলো।

‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এ অবস্থিত ফিলিপাইন নিয়মিতই ভূমিকম্পে কাঁপে। কম্পনপ্রবণ এ অঞ্চলটি জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগর জুড়ে বিস্তৃত। / এএফপি, আল জাজিরা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ