আন্তর্জাতিক

ব্রিটেনে অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ

-
-

ভয়াবহ জ্বালানি সংকটের মুখে ব্রিটেন। বন্ধ অধিকাংশ পেট্রোল পাম্প। হঠাৎ দেশে রটে যায় পেট্রোল বহনকারী ট্রাক কম চলছে। ফলে, আগামী কয়েকদিন পেট্রোল নাও পাওয়া যেতে পারে।

সেই রটনার জেরে পেট্রোল পাম্পগুলিতে গতকাল রাত থেকে লম্বা লাইন। দেশটির জনগণও প্রয়োজনের চেয়ে অতিরিক্ত তেল সংগ্রহে রাখার চেষ্টা করছেন। ফলে সংকট আরো ঘণীভূত হয়েছে। প্রতিটি পাম্পে লাইন ধরে আছে শত শত গাড়ি। আন্তর্জাতিক সংবাদমাধ্য়মের প্রতিবেদন অনুসারে, দেশের ৯০ শতাংশ পেট্রোল পাম্প বন্ধ।

ব্রিটেনের পেট্রোল রিটেলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, দেশের ৯০ শতাংশ পেট্রোল পাম্পের মধ্যে অর্ধেকের বেশি পেট্রোল পাম্পে তেল নেই। গতকাল রাতের মধ্যে অধিকাংশ পেট্রোল পাম্পের তেল শেষ হয়ে যায়।

ব্রিটেনের পেট্রল রিটেলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গর্ডন বামার দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। বলেছেন, দেশে যথেষ্ট পরিমাণ তেল মজবুত রয়েছে। জ্বালানি সংকটের কোনও সম্ভাবনা নেই।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সেনাবাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, ব্রিটেনে শুধু জ্বালানি সংকট নেই, অধিকাংশ ট্রাক ড্রাইভার করোনায় আক্রান্ত হওয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সরবরাহেও সংকট দেখা দিয়েছে। অনেকের মতে, সরকার এখনই পদক্ষেপ না করলে আগামী দিনে ব্রিটেনে ভয়াবহ খাদ্য সংকট দেখা দিতে পারে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। এর সুযোগ নেবে কালোবাজারিরা। তবে সরকারের তরফ থেকে বলা হচ্ছে, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ