আন্তর্জাতিক

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র

-
-

মার্কিন যুক্তরাষ্ট্র শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত গতির হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এর আগে গত সপ্তাহে হাইপারসনিক এয়ার-ব্রিদিং উইপন কনসেপ্ট (এইচএডব্লিউসি) এর ফ্রি ফ্লাইট টেস্ট পরিচালনা করে দেশটি। ডিফেন্স অ্যাডভান্সড রিসার্স প্রজেক্ট এজেন্সি (ডারপা) গতকাল সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, ২০১৩ সালের পর এই প্রথম হাইপারসনিক শ্রেণির অস্ত্রের পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র। এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে রেথিওন টেকনোলজিস অ্যান্ড নরথপ গ্রুম্যান। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মূলত বায়ুমণ্ডলের উপরিভাগ দিয়ে চলে। যুক্তরাষ্ট্রের নতুন এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতিতে চলে। ঘণ্টায় এর গতি থাকে ৬২০০ কিলোমিটার।

পরীক্ষার সময় একটি যুদ্ধবিমানের উইং থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। এর এক সেকেন্ডের মধ্যে একটি রকেট বুস্টারের মাধ্যমে ক্ষেপণাস্ত্রটির গতিবেগ বাড়িয়ে দেওয়া হয়। এর ফলে গতি পায় অস্ত্রটি। তার এক সেকেন্ড পরেই ক্ষেপণাস্ত্রটির মধ্যে লাগানো আরেকটি ইঞ্জিন চালু হয়। যা এর গতিবেগ শব্দের চেয়ে পাঁচগুণ বেশি বাড়িয়ে দেয়।

এর আগে গত জুলাইয়ে রাশিয়া দাবি করেছিলো, তারা টিসারকন (জিরকন) হাইপারসনিক ক্রুস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, এটি নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের একটি অংশ। বিশ্বে এর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এর পর যুক্তরাষ্ট্র এ ধরণের ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল। / ডয়েচে ভেলে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ