আন্তর্জাতিক

পাঞ্জাব কংগ্রেসের সভাপতির পদ ছাড়লেন সিধূ

-
-

ভারতের পাঞ্জাব রাজ্যের কংগ্রেস প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন সাবেক ক্রিকেট তারকা নভোজিৎ সিং সিধূ। মঙ্গলবার দলের কেন্দ্রীয় সভানেত্রী সোনিয়া গান্ধি বরাবর পদত্যাগপত্র জমা দেন ৫৭ বছরের সিধূ।

তিনি জানান, কংগ্রেসের জন্যেই কাজ করবেন। তবে নতুন মন্ত্রিসভার কিছু উদ্যোগকে তিনি সম্মতি জানাতে পারছেন না। পাঞ্জাবের কল্যাণ এবং ভবিষ্যতের ব্যাপারে ছাড় দিতে নারাজ তিনি।

গেলো সপ্তাহেই রাজ্যের মুখ্যমন্ত্রীর আসন থেকে পদত্যাগ করেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। তার অবস্থানে স্থলাভিষিক্ত হন দলিত গোষ্ঠীর রাজনীতিক চরণজিৎ সিং চান্নি। তার কিছু সিদ্ধান্তের ব্যাপারেই নাখোশ রাজ্য কংগ্রেসের প্রেসিডেন্ট নভোজিৎ সিং সিধূ। আগামী বছরের শুরুতেই পাঞ্জাবে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ