আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন ফুমিও কিশিদা

-
-

জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ফুমিও কিশিদা (৬৪)। তিনি দেশটির ১০০তম প্রধানমন্ত্রী হবেন। আজ বুধবার রান অফে ২৫৭ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী ভ্যাকসিনমন্ত্রী তারো কোনোকে পরাজিত করেন ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) ফুমিও কিশিদা। এর বিপরীতে কোনো পান ১৭০ ভোট। গত কিছুদিন ধরে কিশিদাকেই সবচেয়ে জনপ্রিয় প্রার্থী বলে বিবেচনা করা হচ্ছিল।

পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলীয় নির্বাচনে জয়ী ব্যক্তিই জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে ধরে নেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মৃদুভাষী কিশিদা একসময় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। কিশিদা দেশটির বর্তমান প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার স্থলাভিষিক্ত হবেন। মাত্র এক বছর দায়িত্বে থেকেই প্রধানমন্ত্রিত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সুগা।

বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে কিশিদার প্রথম মিশন হবে আসন্ন সাধারণ নির্বাচনে এলডিপিকে নেতৃত্ব দিয়ে জয়ের পথে নিয়ে যাওয়া। জনমতের বিরুদ্ধে গিয়ে টোকিও অলিম্পিকের আয়োজন করায় ক্ষমতাসীন দলটির জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। অনেক দিন ধরেই প্রধানমন্ত্রী পদের দিকে নজর ছিল কিশিদার। গত বছর দলীয় প্রধান নির্ধারণের নির্বাচনে সুগার কাছে পরাজিত হওয়ায় পরবর্তী সুযোগের অপেক্ষায় থাকতে হয়েছিল তাকে।

নতুন প্রধানমন্ত্রীকে মহামারি-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধার ও উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলার মতো কঠিন সব ইস্যু সামাল দিতে হবে। ৪ অক্টোবর পার্লামেন্টের বিশেষ অধিবেশনের মধ্য দিয়ে কিশিদাকে প্রধানমন্ত্রীর পদে অভিষিক্ত করা হবে। ইতিমধ্যে কিশিদা সাধারণ নির্বাচনে দল নিয়ে লড়াইয়ের প্রস্তুতি এবং করোনা মহামারি মোকাবেলার প্রতিশ্রুতি দিয়েছেন। / বিবিসি, রয়টার্স।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ