আন্তর্জাতিক

ইকুয়েডর কারাগারে দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে ১০০

-
-

ইকুয়েডরের গুয়াকুইল কারাগারের দাঙ্গায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০০ জনে। এটি দেশটির ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতায় জড়ায় দুই পক্ষ। এসময় কমপক্ষে পাঁচ বন্দির শিরচ্ছেদ করা হয়। বাকিরা প্রাণ হারায় গোলাগুলিতে। গুরুতর আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অনেকের অবস্থা সংকটাপন্ন।

সংঘাতের সময় ধারালো অস্ত্র, পিস্তল ব্যবহারের পাশাপাশি গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় কয়েদিরা। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কারা কর্তৃপক্ষ। কিন্তু মধ্যরাতে আবারও ছড়ায় অস্থিরতা। কয়েকটি সেলে আগুনও লাগিয়ে দেয় কয়েদিরা। কারাগার পুনঃনিয়ন্ত্রণে নিতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ৪০০ পুলিশ সদস্য।

সবশেষ ফেব্রুয়ারিতে ইকুয়েডরের একটি জেলখানায় হওয়া সংঘাতে প্রাণ হারায় ৭৯ বন্দি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ