আন্তর্জাতিক

ভবানীপুরে উপনির্বাচন

মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী থাকার ভোট আজ

শ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
শ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ ধরে রাখার জন্য সাংবিধানিক বাধ্যবাধকতার উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভবানীপুরে এই নির্বাচনের ওপর নির্ভর করছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেত্রী মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবেন কিনা।

রাজ্যটির দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনে মমতার বিপরীতে রয়েছেন বিজেপির প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়েই ভবানীপুরের শতভাগ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় সাড়ে তিন হাজার কেন্দ্রীয় বাহিনীও দায়িত্বপালন করছে ভবানীপুরের ভোট কেন্দ্রগুলোতে।

রাজ্যের আরও দু’টি আসন— শমসেরগঞ্জ এবং জঙ্গিপুরেও বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা ভোট। কিন্তু গুরুত্বের দিক থেকে মুর্শিদাবাদের শমসেরগঞ্জ বা জঙ্গিপুর ধারেকাছে নেই ভবানীপুরের।

দক্ষিণ কলকাতার এই আসনই ঠিক করে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্বের ভবিষ্যৎ। ১০ বছর আগে প্রথমবার মুখ্যমন্ত্রী পদে বসার পর এই বিধানসভা আসন থেকেই জিতে প্রথম বিধানসভায় গিয়েছিলেন মমতা। তার আগে মমতা লোকসভার সাংসদ হিসেবে প্রতিনিধিত্ব করেছেন।

বিধানসভা ভোটে ভবানীপুর থেকে জিতেছিলেন তৃণমূলের প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। মমতার জন্যই তিনি কেন্দ্রটি ছেড়ে দিয়েছেন।

উল্লেখ্য, গত মার্চ এবং এপ্রিল মাসে আট দফায় ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর গত ২ মে ফল প্রকাশ হয়। মমতার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ২৯২ আসনের মধ্যে ২১৩টিতে জিতে বিপুল ভাবে ক্ষমতায় ফিরে আসে। কিন্তু নন্দীগ্রামে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে সামান্য ভোটে হেরে যান মমতা। এরপর গত ৫ মে মুখ্যমন্ত্রী পদে তৃতীয় বারের জন্য শপথ নেন মমতা। তবে মুখ্যমন্ত্রী থাকতে হলে পরবর্তী ছয় মাসের মধ্যে তাকে জিতে আসতে হবে বিধানসভায়। সেই কারণেই ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়ছেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ