আন্তর্জাতিক

মর্যাদা হারালেও প্রেমিককেই বিয়ে করছেন জাপানের রাজকুমারী

-
-

বেশ কয়েক বছর নানা বিতর্কের পর, শেষ পর্যন্ত নিজের প্রাক্তন সহপাঠী সাধারণ নাগরিক কেই কমুরুকে বিয়ে করতে যাচ্ছেন জাপানের রাজকুমারী ম্যাকো। ২৬ অক্টোবর তাদের বিয়ের অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে।

ইম্পেরিয়াল হাউজ হোল্ড এজেন্সি জানিয়েছে, ২০১৭ সালে তাদের বাগদান হয়, এর এক বছর পর ২০১৮ বিয়ের কথা ছিল। কিন্তু কেই কমুরুর পরিবার বিয়ের জন্য আর্থিকভাবে প্রস্তুত ছিল না। যে কারণে বিয়ের আনুষ্ঠানিকতা পিছিয়ে দেয়া হয়।

বিয়ের পর এই দম্পতি যুক্তরাষ্ট্রে চলে যাবেন। সেখানেই আইনজীবী হিসাবে কর্মরত আছেন কেই কমুরু।

জাপানি আইন অনুযায়ী, রাজ পরিবারের পুরুষ সদস্যরা সাধারণ পরিবারে বিয়ে করলে তাদের মর্যাদা হারায় না। তবে একই কাজ নারী সদস্যরা করলে তারা মর্যাদা হারায়।

তাই সাধারণ পরিবারে বিয়ে করায়, রাজকুমারী ম্যাকো রাজপরিবারের রীতি-নীতি এড়িয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বিয়ের সময় রাজ পরিবারের নারীরা যে অর্থ পায় সেটিও সম্ভবত পাচ্ছেন না তিনি।

২০১২ সালে টোকিওর ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে এই জুটির দেখা হয়েছিল। / বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ