আন্তর্জাতিক

রোমানিয়ায় হাসপাতালে আগুন, নিহত ৭

-
-

রোমানিয়ার একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় কনস্ট্যান্টা শহরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায় নি। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি জানানো হয়।

আগুন লাগার পরপরই রোগিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালের জানালা দিয়ে লাফিয়ে পড়েন অনেকে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী আতিল্লা জানান, নিবিড় পরিচর্যাকেন্দ্রে ১০ জনসহ হাসপাতালটিতে ১১৩ জন রোগী ছিলেন। ঘটনার পরই সেখান থেকে তাদের সবাইকে সরিয়ে নেয়া হয়েছে। স্থানীয়দের পাশাপাশি আশেপাশের কাউন্টি থেকেও দমকল কর্মীরা আগুন নেভাতে যোগ দেয়। প্রাথমিকভাবে উদ্ধারকর্মীরা নয় জনের প্রাণহানির কথা জানালেও দেশটির যোগাযোগ মন্ত্রী পরে তা অস্বীকার করেন।

এ ঘটনায় শোক জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস এক বিবৃতিতে বলেন, 'এই মর্মান্তিক ঘটনায় আমি আতঙ্কিত। এটি নতুন একটি ভয়ঙ্কর নাটক, রোমানিয়ার স্বাস্থ্যসেবা ব্যবস্থায় যে অবকাঠামোগত বড় ধরনের অভাব রয়েছে তা এই অগ্নিকাণ্ড আবারও প্রমাণ করল।'

গত এক বছরে দেশটির স্বাস্থ্যখাতে এনিয়ে এখন পর্যন্ত তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ