আন্তর্জাতিক

কংগ্রেসে অবকাঠামো বিল পাস করাতে ব্যর্থ হলেন বাইডেন

-
-

কংগ্রেসে ১ ট্রিলিয়ন ডলার অবকাঠামো পরিকল্পনা বিল পাস করাতে ব্যর্থ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কংগ্রেসে ভোটাভুটি স্থগিত হয়ে যাওয়ায় তিনি বড় ধরনের ধাক্কা খেলেন। কারণ, করোনা পরিস্থিতিতে এই বিল অনেক জরুরি বলে মনে করা হচ্ছে। ভোট বিলম্বিত করার পেছনে তার নিজের দলের সদস্যদেরও ভূমিকা রয়েছে।

ডেমোক্রেটিক পার্টির একটি অংশ সরাসরি এই বিলের বিরোধিতা করে। এ পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে তারা অস্বীকার করেন যতক্ষণ পর্যন্ত না কংগ্রেস কল্যাণ এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক সাড়ে ৩ ট্রিলিয়ন ডলারের পৃথক একটি পরিকল্পনা অনুমোদন করে।

অবকাঠামো পরিকল্পনা বিলটি পরিবহন, ইন্টারনেট ও প্রযুক্তি যোগাযোগ, ওয়াটার সিস্টেমসহ বহু প্রকল্পের ক্ষেত্রে ব্যবহৃত হতো। এটি প্রথম দিকে আইনপ্রণেতাদের কাছ থেকে ব্যাপক সমর্থন লাভ করে কিন্তু একটি পক্ষ এটি আটকে দিয়ে কল্যাণ এবং জলবায়ু পরিবর্তন বিল পাসের শর্ত জুড়ে দেওয়ায় এটি হুমকির মুখে পড়ে। / রয়টার্স

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ