আন্তর্জাতিক

তাইওয়ানের আকাশে চীনের ৩৮ সামরিক বিমানের অনুপ্রবেশ

-
-

তাইওয়ানের আকাশসীমায় চীনের ৩৮টি সামরিক বিমান অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে দেশটি। আকাশসীমায় এটিকে চীনের সবচেয়ে বড় অনুপ্রবেশ বলেও অভিহিত করেছে তাইওয়ান।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার (১ অক্টোবর) পারমাণবিক বোমা বহনে সক্ষম এমন চীনা বিমান দুই দফা তাদের আকাশ সীমায় প্রবেশ করে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, চীনের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে দেশটির বিরুদ্ধে অনুপ্রবেশের এ অভিযোগ আনে তাইওয়ান।

তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং-চ্যাং বলেছেন, চীনের অযৌক্তিক সামরিক আগ্রাসনের কারণে এ অঞ্চলের শান্তি নষ্ট হচ্ছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশ করা মানচিত্রে দেখা যায়, প্রথম দফায় চীনা বিমানগুলো এটলের প্যারাতাস দ্বীপের কাছ দিয়ে উড়ে যায়। দ্বিতীয় দফায় বিমানগুলো বাশি চ্যানেলের উপর দিয়ে উড়ে যায় যা তাইওয়ানকে ফিলিপাইন থেকে আলাদা করেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশসীমায় চীনের ১৮টি জে-১৬, চারটি সু-৩০ যুদ্ধবিমান, পারমাণবিক বোমা নিক্ষেপে সক্ষম দুটি এইচ–৬ বিমান এবং একটি সাবমেরিন-বিধ্বংসী বিমান প্রবেশ করে এবং এসময় চীনা বিমানগুলোকে সতর্ক করে তাইওয়ান।

চীনকে সতর্ক করতে আকাশে যুদ্ধবিমান পাঠানোর পাশাপাশি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রস্তুত রেখেছে তাইওয়ান কর্তৃপক্ষ। / এ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ