আন্তর্জাতিক

রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে

আচমকাই রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। জানিয়েছেন, আগামী বছরের নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট পদে লড়াইয়ের যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটিও প্রত্যাহার করে নিচ্ছেন। খবর প্রকাশ করেছে বিসিবি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে দুতার্তে ঘোষণা দিয়েছিলেন যে তিনি আগামী ২০২২ সালের নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট পদে লড়াই করবেন। মূলত দেশটির সংবিধান অনুযায়ী তিনি আর প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারবেন না। এ কারণেই এমন সিদ্ধান্ত।

কিন্তু তিনি এখন সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিচ্ছেন। কারণ হিসেবে বলেছেন, ফিলিপাইনের জনগণ এখন তাকে আর যোগ্য মনে করছে না। তার মেয়ে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে গুঞ্জন উঠেছে, এর মাঝেই দুতার্তের এ পদক্ষেপ।

২০১৬ সালে ক্ষমতায় আসার পর থেকেই বিতর্কিত বিভিন্ন কর্মকান্ডের জন্য সবসময় বিশ্ব গণমাধ্যমের শিরোনাম হয়েছেন রদ্রিগো দুতার্তে। সমালোচকদের ভাষ্য, গত পাঁচ বছরে মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে তিনি পুলিশ বাহিনীকে দিয়ে সন্দেহভাজন হাজার হাজার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছেন।

ফিলিপাইনের সংবিধান অনুযায়ী, একজন ব্যক্তি কেবল এক মেয়াদেই বা ছয় বছর প্রেসিডেন্ট থাকতে পারবেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ