আন্তর্জাতিক

লিবিয়ায় সাঁড়াশি অভিযানে ৪ হাজার অভিবাসনপ্রার্থী আটক

-
-

লিবিয়ার পশ্চিমাঞ্চলে সাঁড়াশি অভিযান চালিয়ে চার হাজার অভিবাসনপ্রার্থীকে আটক করছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (২ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করা হয়। দেশটির গারগারেশ এলাকায় এই চালানো হয় মাদক চোরাচালান বিরোধী অভিযান।

এসময় কাগজপত্রহীন এসব অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়। এদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। তবে কোনো মানব বা মাদক পাচারকারী গ্রেফতার হয়েছে কিনা অভিযানে সে বিষয়টি নিশ্চিত নয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শুক্রবার (১ অক্টোবর) অভিযানে হেফাজতে নেয়া হয় ৫০০ মানুষকে। যা একদিনের ব্যবধানে পৌঁছায় ৪ হাজারে। তাদের অনেকের সাথেই জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র নিবন্ধনের নথি মেলে। কিন্তু বৈধতা বিষয়ে এখনো কিছু জানায়নি জাতিসংঘ।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের অভিযোগ, লিবিয়ায় বসবাসকারী অবৈধ অভিবাসীরা যেকোনো সময় আটকের শিকার হন। এছাড়া তাদের ওপর নির্যাতন, যৌন হয়রানিও চালায় সরকার।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ