আন্তর্জাতিক

হরিয়ানায় কৃষকদের সাথে ব্যাপক সংঘর্ষ পুলিশের

-
-

ধান সংগ্রহে সরকারের গাফিলতির প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ভারতের হরিয়ানায়। এসময় রাজ্যের বিভিন্ন স্থানে কৃষক ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

শনিবার (২ অক্টোবর) রাজ্যটির কয়েকটি জায়গায় বিক্ষোভ করতে থাকে কৃষকরা। শস্য সংরক্ষণে দ্রুত সরকারি পদক্ষেপের দাবিতে বড় ধরনের আন্দোলন হয়েছে কারনাল, আম্বালা, সিরসা শহরে। বিভিন্ন স্থানে পুলিশের বাধার মুখে পড়ে বিক্ষোভকারী কৃষকরা। ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যেতে চাইলে জলকামান ব্যবহার করে নিরাপত্তা বাহিনী।

রাজ্যটিতে খরিপ শস্য সংগ্রহ ও সংরক্ষণ প্রক্রিয়া ১ অক্টোবর শুরুর কথা থাকলেও তা পিছিয়ে নেয়া হয় ১১ অক্টোবর। কৃষকদের দাবি, এতে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন তারা। কারণ বিভিন্ন জেলায় এরইমধ্যে ধান কাটা শেষ হয়ে তা বাজারেও চলে এসেছে।

আন্দোলনের মুখে অবশেষে ৩ তারিখ থেকেই সংরক্ষণ প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার।

ভারতে কৃষক আন্দোলন নতুন কিছু নয়। চলতি বছরের শুরুতেই রাজধানী দিল্লিতে কৃষক আইন বাতিলের দাবিতে ব্যাপক কৃষক আন্দোলন সংঘটিত হয়েছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ