আন্তর্জাতিক

গর্ভপাতের সমর্থনে উত্তাল যুক্তরাষ্ট্র, ৫০ রাজ্যে মিছিল

-
-

যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে গর্ভপাতের অধিকারের দাবিতে হাজার হাজার মানুষ মিছিল করেছে। টেক্সাস অঙ্গরাজ্যে গর্ভপাত নিষিদ্ধ করে নতুন যে আইন করা হয়েছে, হাজার হাজার মানুষ মিছিল করে সেই আইনের বিরোধিতা করে স্লোগান দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিছিলকারীদের প্রত্যাশা, তারা সাংবিধানিক অধিকার ফিরে পাবেন।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে গর্ভপাতের বৈধতা দেওয়া ১৯৭৩ সালের একটি আইনের ওপর আগামী কয়েক মাসে শুনানি হবে। বিশেষজ্ঞদের ধারণা, বিতর্কিত ওই আইনে পরিবর্তন আসতে পারে। তবে চূড়ান্ত রায় আসার অনেক আগেই দেশটির হাজার হাজার মানুষ গর্ভপাতের বৈধতার দাবিতে রাস্তায় নামার ঘটনা ঘটলো।

এ ব্যাপারে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, আন্দোলন করতে দেখা গেছে রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত সুপ্রিম কোর্ট ঘিরে। তবে গর্ভপাত সমর্থন করেন না এমন একটি দল তাদের বাধা দিয়েছে। / বিবিসি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ