আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়

ভোট গণনা চলছে ভবানীপুর উপনির্বাচনের। গণনা যতো এগোচ্ছে ভোটের ব্যবধান ততো বাড়ছে মমতা’র। চতুর্থ রাউন্ড শেষে ১২ হাজার ৪৩৫ ভোটে এগিয়ে মমতা ব্যানার্জী। মোট ২১ রাউন্ড গণনা হবে। এর পরই ফল প্রকাশ।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর ভবিষ্যৎ নির্ধারণী উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। তৃতীয় রাউন্ড শেষে চার হাজার ৬০০ ভোটে এগিয়ে রয়েছেন মমতা ব্যানার্জী।

রবিবার সকাল ৮টায় মমতার ভবানীপুর আসনসহ পশ্চিমবঙ্গের মোট তিন বিধানসভা আসনের ভোট গণনা শুরু হয়। বাকি দু’টি আসন- জঙ্গিপুর ও শমসেরগঞ্জ।

তবে সবার নজর হাইভোল্টেজ আসন ভবানীপুরে। এই আসনেই দ্বিতীয়বার ‘পরীক্ষা’য় বসেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রথম রাউন্ড গণনায় বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের চেয়ে দুই হাজার ৮০০ ভোটে এগিয়ে ছিলেন মমতা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ