আন্তর্জাতিক

জয় পেয়ে মুখ্যমন্ত্রী থাকছেন মমতা

-
-

ভবানীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে ৫৮ হাজার ৮৩২ ভোটে জিতলেন মমতা। মমতা ৮২ হাজারের বেশি ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী প্রিয়াংকা টিবরেওয়াল পেয়েছেন ২৫ হাজারের বেশি ভোট।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর)। রোববার (৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হয়। গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন মমতা। গণনা যত এগোয়, মমতার ভোটের ব্যবধান তত বাড়ে।

মুখ্যমন্ত্রী থাকতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিততেই হতো। ভবানীপুরের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে অবশ্য কোনও সংশয় ছিল তৃণমূল শিবিরের। তাদের চিন্তা ছিল শুধু ব্যবধানের অঙ্ক নিয়ে। সেখানে রেকর্ড জয় পেয়েছেন মুখ্যমন্ত্রী।

তবে, একুশের বিধানসভা অর্থাৎ এপ্রিলের ভোটের তুলনায় এবার ভবানীপুর উপনির্বাচনে ভোট পড়েছে কম। ভোটদানের হার ৫৭ শতাংশের কিছু বেশি। চলতি বছর ২৬ এপ্রিলের বিধানসভা ভোটে এই কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ। তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন ২৮ হাজার ৭১৯ ভোটের ব্যবধানে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ