আন্তর্জাতিক

কাবুলে মসজিদের প্রবেশপথে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

-
-

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদের প্রবেশপথে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৩ অক্টোবর) তালেবানের একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, কাবুলের ঈদগাহ মসজিদের প্রবেশপথের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। যেখানে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের মায়ের স্মরণে একটি অনুষ্ঠান চলছিলো। বিস্ফোরণে বেশ কয়েকজন মারা গেছেন।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

আগস্টের মাঝামাঝি সময়ে তালেবান আফগানিস্তান দখল করার পর থেকে তাদের বিরুদ্ধে আইএসআইএল যোদ্ধাদের আক্রমণ বেড়েছে। এর ফলে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের সম্ভাবনা তৈরি করছে।

আইএসআইএল পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে তাদের শক্তিশালী উপস্থিতি বজায় রেখেছে। তারা তালেবানকে শত্রু মনে করে।

এর আগে আইএসআইএল বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ