আন্তর্জাতিক

ইতালিতে বিমান বিধ্বস্ত, নিহত ৮

-
-

ইতালির মিলান শহরের উপকণ্ঠে একটি প্রাইভেট প্লেন বিধ্বস্তে ৮ আরোহী নিহত হয়েছেন। রবিবার (৩ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দেশটির পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, মিলানের লিনেট শহরের বিমানবন্দর থেকে উড্ডয়ন করা বিমানটি সার্ডিনিয়া দ্বীপের দিকে যাচ্ছিল। মেট্রো স্টেশনের ঠিক বাইরেই এই দুর্ঘটনা ঘটে। এতে পাইলট এবং আরোহী সহ আটজন যাত্রী নিহত হয়েছেন। সকল যাত্রীই ফরাসি বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিনির্বাপণকর্মীরা টুইট বার্তায় বলেছেন, মিলানের কাছের ছোট শহর স্যান ডোনাটো মিলানিসের একটি পাতাল রেল স্টেশনের কাছে রোববার বিকেলের দুর্ঘটনায় বিমানের আরোহী ছাড়া অন্য কারও প্রাণহানি ঘটেনি।

তারা বলেছেন, বিমান বিধ্বস্তের স্থানের পার্শ্ববর্তী একটি পার্কিং লটে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে গেছে। তবে সেসময় যানবাহনগুলোতে কেউ ছিলেন না।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ