আন্তর্জাতিক

লন্ডনে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর

-
-

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক।

তিনি জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৃহস্পতিবার সকালে তার গাড়িটি কে বা কারা ভাঙচুর করেছে। গাড়ির জানালা ভাঙচুর করলেও কোনো কিছু গাড়ি থেকে চুরি যায়নি।

তিনি জানান, দুর্বৃত্তরা গাড়ির ছাদে একটি বার্তা লিখে রেখে গেছে। যা লেখা হয়েছে তাতে পরিষ্কার যে এটি শুধু গাড়ি ভাঙচুর নয়, এটি পরিকল্পিত হামলা।

তবে এরকম হেনস্থা করে তাকে তার দায়িত্ব থেকে সরানো যাবে না উল্লেখ করে টিউলিপ জানিয়েছেন, তিনি তার কাজ করে যাবেন।

তিনি জানান, এই ঘটনার পর লেবার পার্টির শীর্ষ নেতারা তাকে ফোন করেছিলেন। সেই সঙ্গে হাউজ অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েলি ফোন করে উদ্বেগ প্রকাশ করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ