আন্তর্জাতিক

সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ (সা.) -এর ব্যাঙ্গাত্মক চিত্র আঁকা কার্টুনিস্টের মৃত্যু

-
-
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) -এর ব্যাঙ্গাত্মক কার্টুন আঁকায় ব্যাপক সমালোচিত এবং মৃত্যুর হুমকি পেয়েছিলেন সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিল্কস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তিনি সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন। স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (৩ অক্টোবর) দক্ষিণ সুইডেনের মার্কারাইড শহরের কাছাকাছি সড়ক দিয়ে একটি বেসামরিক পুলিশের গাড়ি দিয়ে যাচ্ছিলেন লার্স ভিল্কস। এ সময় একটি ট্রাকের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে মৃত্যুবরণ করেছেন কার্টুনিস্ট লার্স ভিল্কস এবং সঙ্গী দুই পুলিশ অফিসার। ট্রাক ড্রাইভার আহত হয়েছেন। এর আগে ২০০৭ সালে মুহাম্মদ (সা.) -এর মুখমন্ডলের একটি ব্যাঙ্গাত্মক কার্টুন আঁকেন লার্স ভিল্কস। এরপর একটি কুকুরের শরীরে মুখমন্ডলটি বসিয়ে দেন। এটি প্রকাশ্যে হলে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর মধ্যে ক্ষোভ দেখা দেয়। অসংখ্য জায়গা থেকে মৃত্যুর হুমকি পান ভিল্কস। যার কারণে, সে সময় থেকেই পুলিশ পাহারায় বসবাস করে আসছিলেন এই কার্টুনিস্ট। রবিবার দুর্ঘটনায় নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে স্থানীয় ডাগেন্স নাইটার পত্রিকায় তথ্যটি নিশ্চিত করেছেন ভিল্কসের সঙ্গী।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ