আন্তর্জাতিক

ফুমিও কিশিদা জাপানের নতুন প্রধানমন্ত্রী

-
-

জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফুমিও কিশিদা। সোমবার (০৪ অক্টোবর) নতুন সরকারপ্রধান হিসেবে ফুমিও কিশিদাকে অনুমোদন দেয় দেশটির পার্লামেন্ট। খবর বিবিসির।

গত সপ্তাহে ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা নির্বাচিত হন ৬৪ বছর বয়সী ফুমিও কিশিদা। ওই সময়ই নিশ্চিত হয় ফুমিও কিশিদা হচ্ছেন দেশটির ১০০তম প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হিসেবে ফুমিও কিশিদার প্রথম মিশন হবে এলডিপিকে আসন্ন সাধারণ নির্বাচনে বিজয়ের দিকে নিয়ে যাওয়া। এবং মহামারি পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলাসহ বিভিন্ন কঠিন সমস্যার মুখোমুখি হতে হবে।

দলীয় নেতা নির্বাচিত হওয়ার পর কিশিদা বলেন, সত্যি বলতে কি আমি মনে করি আমাদের নতুন করে শুরু করতে হবে।ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। সম্প্রতি টোকিও অলিম্পিক সমালোচনার মুখে পড়া নিজ দলের জনপ্রিয়তাও ফেরাতে চান কিশিদা।

কিশিদা জাপানের সবচেয়ে দীর্ঘকালীন প্রধানমন্ত্রী শিনজো আবের অধীনে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ