আন্তর্জাতিক

আবি আহমদ'র ২য় দফায় ইথিওপিয়ায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ

-
-

দ্বিতীয়দফায় ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আবি আহমদ। দেশটির টাইগ্রে অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত চলাকালেই হয় এ অভিষেক অনুষ্ঠান।

সোমবার ৪৫ বছর বয়সী শান্তিতে নোবেলজয়ী আবি দেশটির পার্লামেন্টের স্পিকার এবং ডেপুটি স্পিকারের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করেন।

দেশজুড়ে সংঘাতের মধ্যেই গত ২১ জুন ইথিওপিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্ষমতাসীন প্রোসপারিটি পার্টি পার্লামেন্টের ৪৩৬টির মধ্যে ৪১০টি আসনে জয়লাভ করে।

তবে কারচুপিসহ নানা অনিয়মের অভিযোগ তোলে নির্বাচন বর্জনকারী বিরোধীরা। তাদের অভিযোগ ক্ষমতাসীনরা দেশের টাইগ্রে অঞ্চলে সামরিক হয়রানি এবং ভয়ভীতি অব্যাহত রেখেছে। সেখানে সরকারি বাহিনী গত বছরের নভেম্বর মাস থেকে বিদ্রোহী সশস্ত্র দলের সাথে লড়াইয়ে লিপ্ত। প্রাণ হারিয়েছে শত-শত বেসামরিক মানুষ। সৃষ্টি হয়েছে দুর্ভিক্ষ এবং মানবিক সংকটের।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ