আন্তর্জাতিক

মমতার শপথ ৭ অক্টোবর

-
-

আগামী ৭ অক্টোবর বেলা ১২টায় এমএলএ হিসেবে শপথ নেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গ বিধানসভায় শপথগ্রহণ হবে। একই সঙ্গে শপথ নেবেন সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর কেন্দ্রের জয়ী দুই প্রার্থীও।

গতকাল সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় স্পিকার বিমান ব্যানার্জি শপথগ্রহণের বিষয়ে পশ্চিমবঙ্গের পরিষদীয় মন্ত্রী পার্থ চ্যাটার্জির সঙ্গে আলোচনা করেন। সূত্র জানায়, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় চেয়েছিলেন রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠানটি করা হোক।

কিন্তু গতকাল সোমবার পরিষদীয় দপ্তর থেকে মন্ত্রী পার্থ চ্যাটার্জি চিঠি লিখে জানিয়েছেন, ৭ অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমএলএ হিসেবে বিধানসভায় শপথ নেবেন এবং সেই অনুষ্ঠানে রাজ্যপালকে শপথবাক্য পাঠ করানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ