আন্তর্জাতিক

ফ্রান্সের গির্জায় ৭০ বছরে দুই লাখের বেশি শিশু যৌন নির্যাতনের শিকার

-
-

ফ্রান্সে ক্যাথলিক গির্জায় ৭০ বছরে পাদ্রীদের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে প্রায় দুই লাখ ১৬ হাজার শিশু। ১৯৫০ সাল থেকে চলে আসা এই নির্যাতনের প্রধান শিকার মূলত ছেলেরাই, এমনটাই উঠে এসেছে চাঞ্চল্যকর নতুন এক অনুসন্ধানে, জানিয়েছে বিবিসি।

তদন্তকারী প্রধান কর্মকর্তা জানিয়েছেন, নির্যাতনকারী পাদ্রীর সংখ্যা ২৯০০ থেকে ৩২০০ এবং নির্যাতনের শিকার হওয়া শিশুদের প্রতি গির্জার আচরণ বরাবরই ছিল নিষ্ঠুর এবং উদাসীন।

নির্যাতনের শিকার শিশুদের সংগঠন লা প্যারোলে লিবারে’র প্রতিষ্ঠাতা ফ্রাঙ্কোইস দেভো বলেছেন, এই ঘটনা সত্য, মূল্যবোধ ও শিশুদের সাথে সরাসরি বিশ্বাসঘাতকতা।

ভ্যাটিকান একটি বিবৃতিতে জানিয়েছে, তদন্তের ফলাফল জেনে পোপ ফ্রান্সিস অত্যন্ত ব্যথিত বোধ করছেন।

তদন্তে আরও বলা হয়েছে, গির্জার কর্মচারী যেমন ক্যাথলিক স্কুলের শিক্ষকদের দ্বারা সংঘটিত শিশু নির্যাতনের ঘটনাও যদি ধর্তব্যে আনা হয় তবে যৌন নির্যাতনের শিকার শিশুর সংখ্যা ৩ লাখ ৩০ হাজার পর্যন্তও যেতে পারে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ