আন্তর্জাতিক

রাহুল গান্ধীও লখিমপুর যাওয়ার অনুমতি পেলেন না

রাহুল গান্ধী
রাহুল গান্ধী

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের লখিমপুর খিরিতে কৃষক হত্যার প্রতিবাদ এবং নিহত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেফতার হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এবার রাহুল গান্ধীকে লখিমপুর যাওয়ার অনুমতি দিল না যোগী প্রশাসন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কংগ্রেসের পক্ষ থেকে চিঠি দিয়ে লখিমপুর যাওয়ার অনুমতি চাওয়া হয়। সেখানে বলা হয়, রাহুল গান্ধীর নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল লখিমপুর যেতে চায়। প্রিয়াঙ্কাকে কেন জোর করে আটকে রাখা হয়েছে সেই প্রশ্নও তোলা হয় চিঠিতে। যদিও কংগ্রেসকে অনুমতি দেওয়া হয়নি।

বলা হয়েছে, আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত রবিবার এক সংঘর্ষের ঘটনায় আট জনের মৃত্যুর পর লখিমপুর খেরির উদ্দেশে রওয়ানা দেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু পথে সীতাপুরে তার কনভয় আটকে তাকে আটক করে যোগীরাজ্যের পুলিশ। প্রিয়াঙ্কাকে শারীরিক হেনস্তা করা হয় বলেও অভিযোগ করে কংগ্রেস। তার হাতে হাতকড়া পরানো হয়। প্রিয়াঙ্কার কনভয় আটকানোর পরে পুলিশের সঙ্গে তিনি বিতণ্ডায় জড়ান।

সোমবার সকালে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত সীতাপুরের একটি গেস্ট হাউজে প্রিয়াঙ্কা গান্ধীকে আটকে রাখা হয়েছে। / বাপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ