আন্তর্জাতিক

পাকিস্তানে ভূমিকম্পে নিহত ২০, আহত দেড় শতাধিক

-
-

পাকিস্তানের বেলুচিস্তানে ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে ভূমিকম্পে প্রায় দেড় শতাধিক আহত হয়েছে। খবর বিবিসির।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা। ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৭ পর্যন্ত পরিমাপ করা হতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ছবিতে দেখা গেছে, ভূমিকম্পের পর কোয়েটা শহরের মানুষ রাস্তায় নেমে এসেছে।

এক সরকারি কর্মকর্তা জানান, কাঠামো ভেঙে মানুষ মারা গেছেন। ১০০ টিরও বেশি মাটির ঘর ভেঙে পড়েছে এবং বিপুল সংখ্যক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে শত শত মানুষ গৃহহীন হয়েছে। বেশিরভাগ ক্ষয়ক্ষতি হরনাই জেলাকে প্রভাবিত করেছে। প্রাদেশিক রাজধানী কোয়েটার পূর্বে অবস্থিত হরনাইতে প্রচুর পরিমাণে কয়লা খনি রয়েছে।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ লঙ্গু বলেছেন, ওই এলাকায় জরুরি পরিষেবা পাঠানো হয়েছে।

ভূমিকম্পের ফলে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ নেই। ফলে অনেক জায়গায় হাসপাতালে টর্চ জ্বালিয়ে মানুষের চিকিৎসা চলছে।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আল জাজিরাকে বলেছেন, অনেক জায়গায় ধস নেমেছে। রাস্তা বসে গেছে। এখন জরুরি ভিত্তিতে রাস্তা ঠিক করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলার চেষ্টা হচ্ছে।

পাকিস্তানের চারটি অঞ্চলের মধ্যে বেলুচিস্তান সবচেয়ে বড়। তবে এখানে লোকসংখ্যা সব চেয়ে কম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ