আন্তর্জাতিক

মোহাম্মদ আলীর চিত্রকর্ম ৮০ লাখ টাকায় বিক্রি

-
-

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক নিলাম সংস্থা বোনহামস অকশন হাউসে নিলামে তোলা হয়েছে বিশ্বের সর্বকালের সেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর আঁকা ২৬টি চিত্রকর্ম। সেই নিলামে প্রায় ১০ লাখ ডলারে বিক্রি হয়েছে সেই চিত্রকর্মগুলো। বাংলাদেশি মুদ্রায় যা ৮০ লাখ টাকারও বেশি।

গতকাল বুধবার (৬ অক্টোবর) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি নিউইয়র্কভিত্তিক নিলাম সংস্থা বোনহামস অকশন হাউসে নিলামে তোলা হয়েছিল মোহাম্মদ আলীর ২৬টি চিত্রকর্ম। এসব চিত্রকর্মের মধ্যে ছিল পেন্সিল-চারকোলে এবং রং-তুলিতে আঁকা ড্রইং, স্কেচ ও পেইন্টিং। সবগুলো চিত্রকর্ম মোট ৯ লাখ ৪৫ হাজার ৫২৪ ডলারে বিক্রি হয়েছে।

এসব চিত্রকর্মের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ‘ভ্রমরের মতো দংশন’ (স্টিং লাইক এ বি) পেইন্টিংটি। নিলামে ৪ লাখ ২৫ হাজার ডলারে এই ছবিটি কিনে নিয়েছেন এক ক্রেতা।

দীর্ঘদিন ধরে মস্তিষ্কের রোগ পার্কিন্সন্সে ভোগার পর ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে মারা যান মোহাম্মদ আলী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ