আন্তর্জাতিক

ইয়েমেনে গাড়ি বোমা হামলায় নিহত ৬

-
-

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের এডেনে গভর্নরের গাড়িবহরকে লক্ষ্য করে বোমা হামলা হয়েছে। এতে ঘটনাস্থলেই মারা গেছেন তিন জন। আহত হয়েছেন সাত জন।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, রোববার দক্ষিণাঞ্চলের বন্দরনগরী এডনে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর এই হামলা থেকে বেঁচে ফিরেছেন দেশটির গভর্নর আহমেদ লামলাস ও কৃষিমন্ত্রী সালিম আল-সুকাত্রি।

রোববারের এই হামলায় মারা গেছেন, গভর্নরের প্রেস সেক্রেটারি, ফটোগ্রাফার এবং গভর্নরের নিরাপত্তা প্রধান। এছাড়া আরও দুইজন, যার মধ্যে একজন সাধারণ পথচারীও আছেন।

দেশটির তথ্যমন্ত্রী আল এরিয়ানি বলেন, এই হামলা সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোকে অস্থিতিশীল করার চেষ্টা মাত্র।

এই হামলায় ইসলামী জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছে এসটিসির মূখপাত্র আলী আল কাথিরি। যদিও এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। / রয়টার্স

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ