আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ২

-
-

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে আবাসিক এলাকায় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২ জন। স্থানীয় সময় সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাটি ঘটে সানতানা উচ্চ বিদ্যালয় এলাকায়। খবর পেয়ে ফায়ারসার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালান। তবে পরে টুইটারে জানানো হয়, স্কুলের সব শিক্ষার্থী নিরাপদে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যে আবাসিক এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, সেখানে অন্তত ৫০ হাজার মানুষ বসবাস করেন। অবসরপ্রাপ্ত এক দম্পতিকে উদ্ধার করা হয়েছে দুর্ঘটনাকবলিত এলাকা থেকে। আরও ১০টির মতো বাড়ি ধ্বংস হয়েছে। পুড়ে গেছে বেশ কয়েকটি গাড়ি।

এদিকে, ইউনাইটেড পারসেল সার্ভিস অব আমেরিকা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে তাদের একজন কর্মী নিহত হয়েছে এ দুর্ঘটনায়। আহত অন্য দুই জনের অবস্থা কেমন তা এখনো জানা যায়নি।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, উড়োজাহাজটির দুই ইঞ্জিন বিশিষ্ট সেসনা-৩৪০ মডেলের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত প্লেনটি অ্যারিজোনা থেকে সান ডিয়েগো যাচ্ছিল। তবে কি কারণে এ দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় তারা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ