আন্তর্জাতিক

বাস খাদে পড়ে নেপালে ২৮ জন নিহত

-
-

বাস পাহাড়ি খাদে পড়ে নেপালের পঞ্চিমাঞ্চলের মুগু জেলায় ২৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছে বলছে বিবিসি।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি আরও জানায়, এদিন দুপুরে ঘটা দুর্ঘটনার নিশ্চিত কারণ জানা যায়নি। তবে কোনো কারণে বাসটির ব্রেক ফেল হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ। বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলো তা এখনো স্পষ্ট নয়।

পুলিশ বলছে, হতাহতদের বেশির ভাগই সনাতনী ধর্মীয় উৎসব বিজয় দশমি পালনের জন্য বাড়ি যাচ্ছিলেন। আহতদের মধ্যে প্রায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়। এদের মধ্যে কারো কারো অবস্থা আশঙ্কাজনক বলছে পুলিশ।

নেপালে সড়ক দুর্ঘটনা নিত্য ব্যাপার। সাধারণত ঝুঁকিপূর্ণ সড়ক ও যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে এসব দুর্ঘটনা ঘটে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ